আন্তর্জাতিক সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনের দায় বাংলাদেশের ঘাড়ে চাপালেন সুচি

অতীতের ধারাবাহিকতায় আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনের দায় বাংলাদেশের ঘাড়ে চাপিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি।
মঙ্গলবার সিঙ্গাপুরে এক বক্তৃতায় মিয়ানমারের নেত্রী বলেছেন, বাংলাদেশে পালিয়ে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে তাদের ফেরার ব্যাপারে সময়ের কাঠামো নির্ধারণ করা মিয়ানমারের জন্যে কঠিন বলে মন্তব্য করেন তিনি।
প্রক্রিয়াটি সম্পন্ন করতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঢাকাকেই প্রক্রিয়াটি শুরু করার জন্য প্রথম উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন সুচি। কয়েক প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করে আসলেও সুচি তাঁর বক্তৃতায় রোহিঙ্গাদের জাতিগত পরিচয় অস্বীকার করেন।
গত বছরের আগস্ট থেকে রাখাইনে দমন-পীড়ন, খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে নতুন করে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় সাত লাখ রোহিঙ্গা।
কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও জাতিসংঘের সঙ্গে মিয়ানমার চুক্তি স্বাক্ষর করলেও এখনও শুরু হয়নি প্রত্যাবাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button