রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ‘সেফ রোহিঙ্গা’ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল ৪:০০ টায় বিশ^বিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে মানববন্ধন ও ক্যাফেটেরিয়ায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ফারুক ওয়াসিফ।
তিনি তার বক্তৃতার মাধ্যমে রোহিঙ্গা সংকট, নির্যাতন বন্ধ ও রোহিঙ্গা সংকট থেকে উত্তরণের উপায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা নির্যাতনের বিপরীতে বিশ^ মোড়লেরা চুপ থাকার বিষয়টি নিয়ে খুঁটিনাটি বিষয় তুলে ধরেন।
এর আগে ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে বক্তৃতা রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিক আশরাফ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক আপেল মাহমুদ, ওমর ফারুক , মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক প্রমুখ।




