রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা, অস্ত্রসহ আটক-২

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃর্থক অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা কে আটক করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬হাজার পিস এমফিটামিন যুক্ত ইয়াবা সদৃশ ট্যাবলেট ও ১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১এর বাসিন্দা আব্দুল গণি ছেলে রশিদ আহাম্মেদ (৩২)ও টেকনাফের চাকমার কুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আমির হোসেন ছেলে রশিদ আহমেদ (৩৯)।
আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, গত শুক্রবার রাতে উখিয়ার পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে একদল এপিবিএন সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-৮ইস্ট এর বি -৩৯ব্লকের লানিং সেন্টার সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় এক রোহিঙ্গা সদস্যের কাছ থেকে ২হাজার পিস ইয়াবা ও একটি এক নলাবন্দুক উদ্ধার করা হয়।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




