মহানগরশিরোনাম

রেজিস্ট্রেশন বিহীন বাহন চালালেই গাড়ি ডাম্পিং : ডিএমপি কমিশনার

রেজিস্ট্রেশন বিহীন বাহন চালালেই গাড়ি ডাম্পিং করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে পরিবহন মালিকদের সাথে এক মতবিনিময় সভায় ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারদের তিনি এ নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় কোনো ধরনের চাদাঁ উঠানো যাবে না। রাস্তায় চাদাঁবাজি করলে গ্রেফতার করতে হবে। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ উঠানো যাবে। ড্রাইভারদেরকে আইন মানার ক্ষেত্রে আরো সচেতন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ রাজধানীতে ট্রাফিক শৃংখলা আনয়নে করণীয় সম্পর্কে আলোচানা করেন। মালিক সমিতির নেতৃবৃন্দ চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএর সীমাবদ্ধতা ও জটিলতার কথা উল্লেখ করে বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য পুলিশ কমিশনারকে অনুরোধ করেন।
সভায় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃংখলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামান করেন।
ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button