
পতাকা ডেস্ক: রাজধানীর মিরপুরে রূপনগর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা বলেন সন্ত্রাসী জাকির অসহায় গরীব মানুষের উপর নিপীড়ন ও নির্যাতন করায় সাংবাদিকদের অভিভাবক বরান্য সাংবাদিক আবু সালে আকন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার উপর হামল করেছে।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন পতিত স্বৈরাচারের দোষররা এখনো সমাজে ঘাপটি মেরে আছে এবং সাংবাদিকদের মনোবল ভেঙ্গে দিতে পারলে আবার স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে তাই এখনই সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহির, করাপশন এন্ড ইনভেনশন সোসাইটির সভাপতি রেজাউল কবির রেজা, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর সবুজ, বাংলাদেশে পত্রিকার যুগ্ন সম্পাদক নাজমুল ইসলাম, রূপনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল হাসান মোবারক, রূপনগর প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা নার্গিস রুবি, বিএনপি নেতা খোকন মাদবর, সাবেক ছাত্রনেতা মামুন রানা সহ উপস্থিত ছিলেন নয়া দিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, দৈনিক বর্তমান কথা, দৈনিক নাগরিক সংবাদ, পদ্মা নিউজ টুয়েন্টিফোর,বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ।



