Uncategorized

রুমায় ৫খুনের ২২জন আটক

রুমা প্রতিনিধি : বান্দরবানে রুমা ৪নং গালেংগ্যা ইউনিয়নের বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে পাড়াবাসী‌দের সঙ্গে কারবারী প‌রিবা‌রের ম‌ধ্যে মন্ত্র টোনা ও জু‌ম চাষের দখলের (জ‌মির সীমানা) নি‌য়ে সামা‌জিক বি‌রোধ সহ কথা কাটাকাটি হয় । সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী মিলে বাবা ও তার ৪ ছে‌লে‌কে ধারালো অস্ত্র দিয়ে কু‌পি‌য়ে হত‌্যা করে উঁচু পাহাড়ের ঝিড়িতে ফেলে রাখে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে রুমা উপজেলা ৪নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের আবু পাড়া গ্রামে ঘটনাটি খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ , সেনাবাহিনী যৌথ গি‌য়ে পাড়া কারবারী (পাড়া প্রধান) ও তার ৪ ‌ছে‌লের লাশ উদ্ধার ক‌রে রুমা থানায় নিয়ে আসে। নিহত কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০) লাশ শনিবার সকালে ময়নাতদ‌ন্তের জন‌্য বান্দরবান সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়।
বাবা, ৪ ছে‌লে‌কে কু‌পি‌য়ে হত‌্যা ঘটনায় ২২ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার সকালে বান্দরবান কোর্টে চালান দেওয়া হয় ।
গ্রেফতারকৃতরা হ‌লেন, মৃত আবু আরং ম্রোর ছে‌লে রুইতু ম্রো (৫০), রুইতু ম্রোর ছে‌লে ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), নিয়াকক ম্রোর ছে‌লে ক্রংপং ম্রো (৩৮), মেনকং ম্রোর ছে‌লে পা‌সিং ম্রো (২২), রুই‌তু ম্রোর ছে‌লে ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), ‌থনলক ম্রোর ছে‌লে রিংয়ং ম্রো (৩৫), মেনকং ম্রোর ছে‌লে ইজাং ম্রো (২৭), সাখকয় ম্রোর ছে‌লে থনলক ম্রো (৩৫), সাকখয় ম্রোর ছে‌লে পা‌লে ম্রো (২৫), লং‌ঙি ম্রোর ছে‌লে ক্লাংসাই ম্রো (২০), মেনকং ম্রোর ছে‌লে মেন‌প্রে ম্রো (২০), থনলক ম্রোর ছে‌লে খং‌প্রে ম্রো, থনলক ম্রোর ছে‌লে কাইং প্রে ম্রো (১৮), ক্রাতপুং ম্রোর ছে‌লে মেনরাও ম্রো (২২), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়া ম্রো (২৬), কামপাও ম্রোর ছে‌লে খনতন ম্রো (৪১), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়ং ম্রো (২৪), সাকখয় ম্রোর ছে‌লে চাংরাও ম্রো (৩১), নিয়াকক ম্রোর ছে‌লে থংওয়াই ম্রো (২৪) ও লং‌ঙি ম্রোর ছে‌লে মেনপং ম্রো (৩৭)। তারা সবাই রুমার গ‌্যা‌লেংগা ইউ‌নিয়‌নের পান্তলা মৌজার আবু ম্রো পাড়ার বা‌সিন্দা। রুমা থানার ওসি (তদন্ত) কাজী রা‌কিব উদ্দিন লাশ উদ্ধার ও আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থল থে‌কে ৫ জ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় উদ্ধার করা লাশ যারা বহন করে এনেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এই হত্যার দায় স্বীকার করেন। এই হত‌্যার দায়ের স্বিকারে পাড়ার ২২ জন‌কে গ্রেফতার ক‌রেছি।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী বলেন, গতকাল ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের স্থানীয়রা জানান, আবুই পাড়ার (পাড়া কারবারী) সাথে স্থানীয় গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ক্ষোভে ধর্য্যৈ বাঁধ ভেঙে গ্রামবাসীর সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button