খেলা
রুটের নতুন রেকর্ড
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন জো রুট। লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে ২৩৪ বলে ১৯০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। ফলে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সর্বোচ্চ ব্যক্তিগত রানের নয়া রেকর্ড গড়েন তিনি। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন অ্যালিস্টার কুক। ২০১০ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দলকে নেতৃত্ব দেয়া শুরু করেন কুক। ওই টেস্টের এক ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৭৩ রানের একটি ইনিংস।
এছাড়া এন্ড্রু স্ট্রাউস ১২৮( ২০০৬ লর্ডস), অ্যালান ল্যাম্ব ১১৯ (১৯৯০ ব্রিজটাউন) আছেন এই তালিকায়।
এছাড়াও টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক টেস্টে অধিনায়ক হিসেবে ব্যক্তিগত রানের ক্ষেত্রে চতুর্থস্থানে নাম তুলেছেন রুট। বিশ্বের মধ্যে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান।




