খেলা

রিয়ালকে লজ্জায় ডোবালো অ্যাথলেটিকো

সাত গোলের কথা শুনলেই ফুটবল ভক্তদের মনে আসে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের জালে জার্মানির গোল উৎসবের দৃশ্যপট। ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়ার রাতে গুনে গুনে সাতবার ব্রাজিলের জালে বল পাঠায় জার্মানি। সেই হারের ক্ষত এখনো শুকায়নি ব্রাজিলিয়ানদের। সেই রাত আবার ফিরে আসলো ক্লাব ফুটবলের হাত ধরে।
আন্তর্জাতিক কোনো খেলা না হলেও বেশি গুরুত্ব পাচ্ছে কারণ সাত গোল খাওয়া দলটির নাম রিয়াল মাদ্রিদ। গোল দিয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাব টুর্নামেন্টের প্রাক-মৌসুমের খেলায় এই গোলবন্যার রাত দেখা গেলো মার্কিন মুল্লুকে।
পুরো ম্যাচে গোল হলো ১০টি। তার মধ্যে তিনবার অ্যাতলেটিকো মাদ্রিদের জালে বল পাঠালো রিয়াল মাদ্রিদ। আর নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের জালে গুণে গুণে সাত গোল দিল অ্যাতলেটিকো। যার মধ্যে দিয়াগো কস্তা একাই লস ব্লাঙ্কোসদের জালে চারটি শট করে সফল হয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় মাদ্রিদ জায়ান্ট দুই ক্লাব। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের দর্শকদের নিরাশ করেনি দলগুলো। একের পর এক গোল উৎসবের আনন্দে মেতে ওঠেন তারা।
গোল উৎসবটা শুরু করেছিলেন কস্তা। ম্যাচের প্রথম মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে দেন অ্যাতলেটিকোর এই স্প্যানিশ ফরোয়ার্ড। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন তিনি। ২৮ মিনিটে দ্বিতীয় গোল করার পর ৪৫ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন কস্তা। অ্যাতলেটিকো প্রথমার্ধ শেষ করে ৫-০ ব্যবধানে। বাকি দুই গোল করেন হুয়াও ফেলিক্স ও অ্যাঞ্জেল কোরেয়া।
বিরতির পর নিজের চতুর্থ গোল করেন কস্তা। বড় ব্যবধানে হারের সামনে পড়া রিয়ালকে ৫৯ মিনিটে প্রথম গোল এনে দেন নাচো। বিপরীতে ৭০ মিনিটে ভিতোলার গোলে আরেকবার ব্যবধান বাড়ায় অ্যাতলেটিকো। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করেন করিম বেনজেমা। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে হাভিয়ের হার্নান্দেজ ক্যারেরার গোলে ৭-৩ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।
তার আগে অবশ্য ৬৫ মিনিটে দশ জনের দলে পরিণত হয় দু’দল। রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল ও কস্তা একটি ফাউলকে কেন্দ্র করে ঝামেলা জড়ালে, তাদের দু’জনকেই লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button