শিরোনাম

রিমান্ড শেষে কারাগারে পাগলা মিজান

সংবাদদাতা, মৌলভীবাজার : পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার ২নং আলমী আদলতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শ্রীমঙ্গল থানায় র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় মৌলভীবাজার ২ নম্বর আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ভোর রাতে শ্রীমঙ্গলের গুহ রোডের এক লন্ডন প্রবাসীর বাসা থেকে ক্যাসিনো ও দুর্নীতিতে অভিযুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে অস্ত্রসহ র্যাব-২ ও র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা আটক করে। আটকের সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button