বিবিধশিরোনাম

রাস্তার পাশে প্রস্রাব করছিলেন চালক, বিএমডব্লিউ নিয়ে পালাল চোর

বাড়ি ফিরছিলেন স্টক ব্রোকার ঋষভ অরোরা। হু হু করে ছুটছিল বিএমডব্লিউ। হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থামাতে হয় তাকে। সুনসান রাস্তার পাশে সেই ডাকে সাড়া দিতে গিয়েই হারাতে হল শ্যালকের থেকে নিয়ে আসা দামি গাড়িটি।
ঘটনাটি ভারতের নদিয়ার সেক্টর ৯০ এলাকার। পুলিশ জানিয়েছে, ওই রাতে ঘটনাস্থল থেকেই তাদের খবর দেন ঋষভ।
তিনি জানান, গত ছয়-সাত দিন ধরে শ্যালকের ওই বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির মালিককে এবং ঋষভ অরোরাকে খুব ভাল করে চেনে চোর। ওই দিন ওই গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে ঋষভ ফিরবে জেনেই ছক সাজিয়েছিল তারা। হয়তো প্রথম থেকেই ফলো করছিল ঋষভকে, যা তিনি বুঝতে পারেননি।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে গাড়ি ছিনতাইয়ের এফআইআর দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরতে পারবে তারা। তবে ঋষভ অরোরার বিরুদ্ধেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button