আইন আদালত
রাসেলকে ১০ লাখ টাকা দিলো গ্রীনলাইন

পতাকা ডেস্ক : গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ১০ লাখ টাকার চেক দিয়েছে বাসটির মালিক কর্তৃপক্ষ।
সোমবার আদালতের মাধ্যমে এই টাকার চেক প্রদান করা হয়। আগামী দুই মাসের মধ্যে পরবর্তী ১০ লাখ টাকা পরিশোধ করা হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকারচালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।




