আইন আদালতশিরোনাম

রাষ্ট্রপতিকে ‘ভুল বোঝানো হয়েছে’: আদালত

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা নিয়ে রাষ্ট্রপতিকে ‘ভুল বোঝানো হয়েছে’ বলে উল্লেখ করেছে আদালত। এছাড়া গেজেট প্রকাশের জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আদালত সময় বেঁধে দিয়েছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ সোমবার এই সিদ্ধান্ত দেন।
এই সিদ্ধান্ত দেয়ার সময় আদালতে আইন মন্ত্রণালয়ের দুই সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ না হওয়ায় তাদের দুজনকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছিলো।
এ ব্যাপারে আদালত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, ‘রাষ্ট্রপতিকে ভুল বুঝানো হয়েছে। আমরা নতুন কোনো শৃংখলাবিধি করে দেইনি। আপনাদের করা বিধি সংশোধনের কথা বলেছি।
এর আগে গত ২৪ নভেম্বর অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে এক সপ্তাহ সময় দিয়েছিলেন আপিল বিভাগ।
এবার নতুন করে সময় আবেদন করায় আদালত বলেন, কেন আপনারা আবারও সময় চাচ্ছেন। গত সপ্তাহে বলেছিলেন, গেজেট প্রকাশ করতে এক সপ্তাহ সময় লাগবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা থাকলেও তা আজও প্রণয়ন হয়নি। গত বছরের ৭ মে একটি খসড়া শৃংখলাবিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায় আইন মন্ত্রণালয়। এরপর গত ৭ নভেম্বর ওই শৃংখলাবিধির গেজেট জারি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ। ২৪ নভেম্বরের মধ্যে গেজেট জারি করার নির্দেশনা দেয়া হয়েছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button