রাশিয়ার চাপে মাথা নত? ন্যাটোতে যোগ দিতে চান না জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আর ন্যাটোতে যোগদানের ব্যাপারে জোর দিতে চান না। তার এই মন্তব্য রাশিয়ার কাছে নতি শিকার বলে মনে করছে একটি পক্ষ। দৃশ্যত রাশিয়াকে সন্তুষ্ট করার আরেকটি প্রয়াসে তিনি বলেন, তিনি বিচ্ছিন্ন হয়ে যাওয়া রুশপন্থী দুটি এলাকার ব্যাপারে মস্কোর সাথে আলোচনা করতে প্রস্তুত।
ইউক্রেনে হামলার ব্যাপারে রাশিয়া যেসব যুক্তি দিয়েছিল, সেগুলোর মধ্যে ছিল ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া, রুশপন্থী ওই দুটি অঞ্চলকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেয়া। প্রেসিডেন্ট জেলেনস্কি দৃশ্যত রাশিয়ার দাবিগুলো মেনে নিচ্ছেন। ন্যাটো যেহেতু রাশিয়ার বিরুদ্ধে যেতে চায় না, সে কারণে আমি আমি আর তাতে যোগ দেয়ার ব্যাপারে জোরাজুরি করছি না।
জেলেনস্কি সোমবার রাতে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন।
তিনি বলেন, ন্যাটো বিতর্কিত ব্যাপারে ভয় পায়, রাশিয়ার সাথে সঙ্ঘাতে যেতে ভয় পায়।
ন্যাটোর সদস্যপদের উল্লেখ করে দোভাষীর মাধ্যমে দেয়া সাক্ষাতকারে জেলেনস্কি বলেন, তিনি এমন দেশের প্রেসিডেন্ট হতে চান না, যে দেশ হাঁটু গেড়ে ভিক্ষা করে।
ইউক্রেনে নিহত রুশ সৈন্যের সংখ্যা দুই থেকে চার হাজারের মধ্যে, বলছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে লড়াইয়ে নিহত রুশ সৈন্যের সংখ্যা ২,০০০ থেকে ৪,০০০এর মধ্যে- মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছেন দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান স্কট বেরিয়ার।
গোয়েন্দা তথ্য এবং ‘ওপেন সোর্স’ রিপোর্টিংএর ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করেন মি. বেরিয়ার। এ সংথ্যার ওপর “খুব বেশি আস্থাশীল না হলেও’ তিনি বলেন “রুশদের পরিকল্পনা ভালো ছিল না।“
এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক খবরে বলা হয়, পূর্ব ইউক্রেনের খারকিভ শহরের উপকণ্ঠে এক লড়াইয়ে একজন উর্ধতন রুশ সামরিক কম্যান্ডার নিহত হয়েছেন।
সূত্র : বিবিসি ও ফ্রান্স ২৪



