আন্তর্জাতিক সংবাদশিরোনাম
রাশিয়াকে ট্রাম্প : হিলারির ইমেইল হ্যাক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করার জন্য রাশিয়াসহ পরাশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
হিলারির ব্যক্তিগত ইমেইল সার্ভার তদন্তের জন্য ৩০ হাজার ই মেইল তিনি হস্তান্তর করছেন না, এমন খবরের প্রেক্ষাপটে ট্রাম্প এই আহ্বান জানালেন।
বুধবার ট্রাম্প বলেন, রাশিয়া, যদি তুমি শুনে থাকো, তবে আমি আশা করছি, তোমরা এসব মিসিং ইমেইল খুঁজে বের করবে।
তিনি বলেন, এসব ইমেইল অনেক সৌন্দর্য থাকতে পারে। অন্য কারো কাছে এসব ইমেইল থাকলে সেগুলো এফবিআইয়ের কাছে হস্তান্তর করার জন্যও তিনি আহ্বান জানান।
ট্রাম্পের সুবিধার জন্য ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটি থেকে রাশিয়া ইমেইল হ্যাক করছে এমন অভিযোগ আসার পর ট্রাম্প এই আহ্বান জানালেন। তবে ওই অভিযোগটি ট্রাম্প ও রাশিয়া উভয়েই অস্বীকার করেছে।




