
পতাকা ডেস্ক: মীরপুরের পল্লবীতে শিশু রামিসার পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ ও কঠোর এই আনুষ্ঠানিক বার্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি আবেদনমূলক চিঠি পাঠিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
——————
মীরপুর পল্লবীতে শিশু রামিসা’র রোমহর্ষক পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ ও কঠোর এই আনুষ্ঠানিক বার্তা দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবরে একটি আবেদন মুলক চিঠি পাঠিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি ডাকযোগে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই খোলা চিঠি প্রেরণ করেছেন। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের লোকদের সাথে নিয়ে সশরীরে গিয়ে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার অনুরোধ করেছেন। এর মাধ্যমে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের পাশাপাশি এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে ‘দল মত নির্বিশেষে রাষ্ট্র ঐক্যবদ্ধ’ বলে একটি কঠোর ও দৃঢ় বার্তা দেবে বলে তিনি মনেকরেন।



