বিবিধশিরোনাম

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সরকারের আগ্রাসী প্রকল্প : রিজওয়ানা হাসান

বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সরকারের আগ্রাসী প্রকল্প। এ ধরণের প্রকল্পের সাথে জনগণের স্বার্থ জড়িত নয়। তাই এটি একটি টেকসই উন্নয়ন প্রকল্প নয়।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে এক সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান একথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান অবিলম্বে এ ধরণের পরিবেশ বিধংসী প্রকল্প থেকে সরকারকে সরোসার আহবান জানান। তিনি প্রকল্পটি জনস্বার্থ বিবেচনা করে এটি স্থগিত করতে বলেন।
সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী খুশী কবির, টিআইবির প্রধান নির্বাহী ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাপার যগ্ম সম্পাদক শরীফ জামিলসহ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button