রাজনীতিশিরোনাম

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ

সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সোমবার বিকেলে এ দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সরকার দেশবাসীর মতামত ও স্বার্থ উপেক্ষা করে বেআইনীভাবে এই চুক্তি সম্পাদন করেছে। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে চুক্তি বাতিল করতে বাধ্য করা হবে।
সমাবেশ থেকে আগামী ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ, সারাদেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ১৯-২৬ জুলাই ঢাকা ও সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে পদযাত্রা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশে এবং সারাবিশ্বে একজনও বিশেষজ্ঞ পাওয়া যাবে না যিনি মনে করেন রামপাল বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের ক্ষতি হবে না। শুধুমাত্র কমিশন এজেন্ট ও কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরাই এই দাবি করেন।
তিনি বলেন, সুন্দরবন রক্ষায় নীতিমালা প্রণয়ন, সুন্দরবন বিনাশী, রামপাল-ওরিয়ন বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং স্থানীয় পর্যায়ে জোর-জুলুম বন্ধের দাবিতে বেশ কয়েক বছর ধরে দেশবাসী আন্দোলন করে আসছে। সরকার এসব দাবিকে উপেক্ষা করে চলেছে।
আনু মুহাম্মদ বলেন, সরকার যদি মনে করে তার দাবির পক্ষেই অধিকাংশ জনমত রয়েছে, তাহলে গণভোট দিন। সরকার যদি মানুষকে প্রকৃতপক্ষে ভোট দিতে দেয়, তাহলে আমরা নিশ্চিত শতকরা ৯৯ ভাগ মানুষ এই চুক্তির বিরুদ্ধে ভোট দেবে।
সংগঠনের আহবায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সংগঠক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন খান, সামিনা লুৎফা।
এসময় আরো উপস্থিত ছিলেন বজলুর রশীদ ফিরোজ, সাইফুল হক, জোনায়েদ সাকী, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, জাহাঙ্গীর আলম ফজলু, মানষ নন্দী, রজত হুদা, শামছুল আলম, মহিন উদ্দিন চৌধুরী লিটন, সুজিত চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button