শিক্ষাশিরোনাম

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাতের ঘটনায় পাঁচ দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্দোলন চলছে৷
পাঁচ দফা দাবিগুলো হলো-
১. ১২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করতে হবে।
৩. ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ বন্ধ করতে হবে।
৫. আহত ফিরোজের চিকিৎসার সব খরচ প্রশাসনকে বহন করতে হবে।
এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে ফিরোজ নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়ার পর অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে ছিনতাইকারী সম্পর্কে কিছু জানা যায়নি।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button