sliderখেলাশিরোনাম

রানী হামিদ ৮১ বছর বয়সে হাঙ্গেরি যাচ্ছেন দাবা খেলতে

পতাকা স্পোর্টস : রানী হামিদ যিনি ৮১ বছর বয়সে দাবা খেলতে হাঙ্গেরি যাচ্ছেন।
রানী হামিদের জন্ম ২৩ ফেব্রুয়ারি,১৯৪৪ সালে সিলেটে।

তাঁর পুরো নাম সৈয়দা জসিমুন্নেসা খাতুন। ডাক নাম রানী। বিয়ের পর স্বামীর নাম যুক্ত করে হয়েছেন রানী হামিদ।
তিনি ছোটবেলা থেকেই দাবা খেলা পছন্দ করেন। তার বাবা ভালো দাবা খেলতেন,যা দেখে তিনিও ছোটবেলা থেকে দাবা খেলা শুরু করেন।
তিনি ৩৪ বছর বয়স থেকে দাবা খেলেন জাতীয় পর্যায়ে।
তিনি মোট ১৯বার মহিলা দাবা শিরোপা জিতেছেন।

১৯৮৫ সালে তিনি ফিদে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান। এরপর ৩ বার ব্রিটিশ মহিলা দাবা প্রতিযোগিতায় হয়েছেন চ্যাম্পিয়ন। ২০১৫ সালে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। ক্রীড়া জগতে তিনি রানী নামে বেশি পরিচিত।

আমরা যারা বয়স হবার আগেই নিজেকে নিয়ে বিশাল চিন্তা এবং হতাশায় ভুগি তাদের জন্য তিনি অনেক বড় অনুপ্রেরণা। বয়স কখনো আপনার চলার পথে বাধা হতে পারে না রানী হামিদ তা আমাদের বুঝিয়ে দিয়েছেন। কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠা থাকলে সে কাজ সফল হবেই।
মানষিক শক্তি এবং পরিবারের সহযোগিতাই পারে একজন নারীকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button