slider

রানীশংকৈলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমান

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (০৬ মার্চ) ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার, গূদুরি বাজার, মুক্তারুল মুরগি দোকানকে ১,০০০ টাকা, ইসমাইল ডিমের দোকানকে ২,০০০ টাকা, রাণীশংকৈল শিমুলতলা বন্দর, মেসার্স আল-আমিন ফার্মেসিকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

ঐ দিন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button