বিনোদন

রাধিকা আছেন সুখে, তুষার এখনো একা!

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম মেধাবী ও সাহসী অভিনেত্রী রাধিকা আপ্তে। অভিনয়ের প্রয়োজনে তিনি আপসহীন, করতে পারেন সবকিছুই। খোলামেলা বচনের জন্যও বিখ্যাত তিনি। জানেন কি, অভিনেতা তুষার কাপুরের সঙ্গে একসময় প্রেম ছিল এ সুন্দরীর? রাধিকা এক বিশ্ববিখ্যাত সংগীতজ্ঞকে বিয়ে করে বেশ সুখেই আছেন।

ভারতের ফিল্ম দুনিয়ায় রাধিকাকে অন্যতম ‘পাওয়ারহাউস’ বিবেচনা করা হয়। তবে অনেকেই ‘প্যাডম্যান’ অভিনেত্রীর বিবাহিত জীবনের খবর জানেন না। ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী ২০১২ সালে বিয়ে করেন বিশ্বখ্যাত সুরকার বেনেডিক্ট টেইলরকে। বিয়ের আয়োজন ছিল অনাড়ম্বর। তাই অনেকে এখনো এ খবর জানেন না।

একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের সঙ্গে দুটো ছবিতে কাজ করেন রাধিকা আপ্তে—‘আই অ্যাম’ ও ‘শোর ইন দ্য সিটি’। শোর ইন দ্য সিটির শুটিং চলাকালে সহ-অভিনেতা তুষার কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয়। শীর্ষ দৈনিকগুলোতে ছাপা হয় তাঁদের প্রেমকাহিনী।

অবসর বিনোদনে রাধিকা আপ্তে। ছবি : ইনস্টাগ্রাম

ভারতের শীর্ষ ইংরেজি দৈনিকগুলোর প্রতিবেদন জানায়, রাধিকার প্রেমে পাগলপ্রায় একতা কাপুরের ভাই তুষার। শুটিং বিরতির সময় সাবেক দুই যুগল একে-অপরকে প্রচুর সময় দিতেন।

শোর ইন দ্য সিটি ছবিতে তুষার ও রাধিকা বেশ স্বস্তির সঙ্গেই অন্তরঙ্গ দৃশ্যে অবতীর্ণ হন। পরিচালক-প্রযোজক করণ জোহরের টিভি রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’-এ তুষার বলেছিলেন, তাঁর সহ-অভিনেতা শুধুই ‘হটই’ নন, তিনি ও রাধিকা বন্ধুর চেয়ে আরো বেশি কিছু।

যাহোক, কোনো এক বা একাধিক অজানা কারণে তুষার ও রাধিকার প্রেমে ছেদ পড়ে। তাঁরা আলাদা হয়ে যান। এমনকি বন্ধুত্বও আর নেই! ‘প্যাডম্যান’-খ্যাত অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ‘নিউটন’ সিনেমাখ্যাত সুরকার বেনেডিক্টের সঙ্গে, যখন তিনি লন্ডনে সমকালীন নাচ শিখতে গিয়েছিলেন।

প্রথম দর্শনে রাধিকা-বেনেডিক্ট একে-অপরের প্রেমে পড়েন। দেখা হওয়ার কয়েক মাস পর থেকে একত্রবাস শুরু করেন। ২০১২ সালের সেপ্টেম্বরে রাধিকা ও বেনেডিক্ট আদালতের মাধ্যমে বিয়ে করেন। তবে বিয়ের পরের বছর ইন্ডাস্ট্রির বন্ধুদের আয়োজনে তাঁরা একটি পার্টি দেন।

অভিনেতা তুষার কাপুর ও তাঁর ছেলে লক্ষ্য কাপুর। ছবি : ইনস্টাগ্রাম

২০০৫ সালে ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় পেশাদার কত্থক নৃত্যশিল্পী রাধিকা আপ্তের। রাধিকা বাংলা ও মারাঠি ছবিতেও কাজ করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র জগতে আছেন।

সম্প্রতি রাধিকা অভিনীত ‘অন্ধধুন’ মুক্তি পেয়েছে। সব মহল থেকেই প্রশংসা পেয়েছেন এ অভিনেত্রী। তাঁকে পরবর্তী ‘বাজার’ ছবিতে সাইফ আলি খানের সঙ্গে দেখা যাবে। একটি ব্রিটিশ ছবিতেও কাজ করছেন তিনি, ‘দ্য ওয়েডিং গেস্ট’ ছবিটিতে তাঁর সহ-অভিনেতা দেব প্যাটেল।

রাধিকা আপ্তে যখন তাঁর অভিনয়জগৎ ও বিবাহিত জীবন নিয়ে বেশ সুখেই আছেন, তখন তুষার কাপুর বেছে নিয়েছেন একক বাবার জীবন। ২০১৬ সালে তিনি সারোগেসির মাধ্যমে লক্ষ্য কাপুরের বাবা হন। সূত্র : আজ কি খবর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button