slider

রাণীনগরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রেজাদুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রেজাদুল ইসলাম বড়গাছা উত্তরপাড়া গ্রামের আব্দুস জব্বারের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বুধবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে আসেন রেজাদুল। রাত আনুমানিক ৩টার দিকে আবারো বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাতে আর বাড়ি ফেরেনি রেজাদুল।
সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় রেজাদুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের দাবি- রেজাদুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন রেজাদুল আত্মহত্যা করে থাকতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button