রাজারহাট থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে রাজারহাট থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার, জনাব একেএম ওহিদুন্নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং রাজারহাট থানা কমিটির আহবায়ক ও রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জনাবা নূরে তাসনিম, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজারহাট কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা আবু নূর মোঃ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক রাজারহাট আওয়ামী লীগ মোঃ আবুল কালাম আজাদ,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট প্রেসক্লাবের সভাপতি ও রাজারহাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, অরুণ যদু সরকার। সাধারণ সম্পাদক, রাজাহাট প্রেসক্লাব মোঃ আসাদুজ্জামান আসাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু সুরেশ চন্দ্র মোহন্ত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, পুরুষ ও মহিলা ইউপি সদস্য বৃন্দ, প্রহ্লাদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজহাট প্রেসক্লাব,মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: নাজু আহমেদ,
ইউনিয়নের গ্রাম পুলিশবৃন্দ, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট প্রায় ২৫০-৩০০ জন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মোঃ আব্দুল্লা হিল জামান, অফিসার ইনচার্জ, রাজারহাট থানা প্রধান সমন্বয়ক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করি।
উক্ত অনুষ্ঠানে পুলিশিই জনতা, জনতায়ই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের ছোট ছোট অপরাধ গুলো নিবারনের জন্য বিভিন্ন কার্যকরী উপায় আলোচিত হয়। সকলেই তাদের অনুভূতি, সমস্যা ও মূল্যবান মতামত প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম সার্কেলের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, মোঃ জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। জনাবা নূরে তাসনিম, আবু নুর মো: আখতারুজ্জামান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অরুণ যদু সরকার, বাবু সুরেশ চন্দ্র মোহন্ত, মোঃ আব্দুল মালেক পাটোয়ারী, মোঃ তাজুল ইসলাম, মো: এনামুল হক, বাবু প্রহল্লাদ প্রমূখ।
মূল্যবান বক্তব্য প্রদান করেন। কমিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দকে আরো জোরালোভাবে সমাজের অপরাধ নিবারণের ভূমিকা রাখার জন্য কর্মপন্থা আলোচিত হয়েছে।



