sliderস্থানিয়

রাজারহাট এনসিপির আহ্বায়ক খোকন, সদস্য সচিব সাগর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা শাখার এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মাসুম মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. জমায়েত হোসেন খোকন ও সদস্য সচিব করা হয়েছে অ্যাড. সাজ্জাদুর রহমান সাগরকে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন, রায়হান রাজু, মো.ইউনুস আলী (অব.সেনা), মো. আরিফ হাসান, মো. সাইফুল ইসলাম, মো. আ.ওয়াহেদ সরকার, সাইফুল মন্ডল, ভগবান পাল ও মো. এনামুল হাসান। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, মো. রাশেদুল ইসলাম রাশেদ, আরিফুল ইসলাম আকন্দ, মো. মোফাকখারুল ইসলাম, মো. ফেরদৌস আহমেদ মিরাজ, মো. রাগীব পাটোয়ারী, মো. মতিউর রহমান ও তানভীর খন্দকার।

এছাড়া সদস্য পদে মনোনীত হয়েছেন— শ্রী হরিশ চন্দ্র, আনিছুর রহমান, মো. মঞ্জুরুল (মেম্বার), মো. শাহ আলম, ইউনুস আলী, মাইদুল ইসলাম, আবদুল আজিজ, মো. রহমত আলী রাজু, মো. হাদিউল ইসলাম, মোছা. জাহানারা খাতুন, মো. আহম্মদ সরকার, মোছা. রানী খাতুন, হাফেজ মো. শেখ সাদী ও হাফেজ মো. মোস্তাক আহমেদ।

সদস্য পদে আরও যারা রয়েছেন— মো. আলমগীর হোসেন, মাও নূর মোহাম্মদ, মো. নুর নবী শাহ ও মো. আশরাফুল আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button