রাজারহাট উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদের হল রুমে আইন শৃংখলা ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার জনাবা নূরে তাসনিম, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী , রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাজু সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মশিউর রহমান মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার জনাব সোলায়মান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আশরাফ- উজ-জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা শাহরিনা জাহান, সহকারী প্রোগ্রামার জনাব তৌহিদুল ইসলাম, উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সরদার, ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুর জামান হক বুলু , চাকির পশার ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বাবু রবীন্দ্র নাথ কর্মকার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি জনাব, মোঃ আশিকুর রহমান লিমন, ও প্রেস ক্লাব রাজারহাট এর সভাপতি জনাব, এস.এম বাবলু প্রমুখ। রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার বলেন, রাজারহাটে অপরাধ দমন করতে হলে অন্যায় এর প্রতিরোধ করতে হবে। যেমন নেশা, বাল্য-বিবাহ , নারী ও শিশু নির্যাতন,ধর্ষন এবং ছোট যে কোন অপরাধের আইনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশনা দেন যে, প্রতিটি ইউনিয়নে বাল্য-বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষন,ও নেশা অবিলম্বে বন্ধ করতে হবে। উপজেলা চেয়ারম্যান বলেন, রাজারহাট উপজেলাকে মডেল উপজেলা রুপান্তরিত করতে হলে সর্ব প্রথম আইনের হাতকে শক্তিশালী করতে হবে। যে কোন প্রকার অপরাধ কে দমন করতে হবে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ বলেন, অপরাধ দমন করতে গেলে সর্ব প্রথম সবাইকে সজাগ থাকলে হবে। কিছু কিছু পয়েন্টে সি.সি ক্যামেরা সংযোগ করতে হবে। যাতে আমরা অপরাধীকে শনাক্ত করতে পারি। এবং এই আলোচনা সভায় সবাই এক মত প্রকাশ করেন।




