
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাটের এক প্রবীণ মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড ও নগদ ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়,রবিবার বিকেলে রাজারহাট থানা পুলিশ উপজেলা সদরের চাকির পশার তালুক গ্রামের মৃত খোকার পুত্র শ্রী কৃষ্ণ (৬০)কে রাজারহাটের রেলগেট এলাকায় মাদকদ্রব্য সহ হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল হক তাকে ১০দিনের কারাদণ্ড ও নগদ ১০০০ টাকা জরিমানা করেন। পরে আসামিকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কৃষ্ণ উপজেলার প্রবীণ মাদক কারবারিদের মধ্যে অন্যতম একজন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




