Uncategorized
রাজারহাটে ব্যুরো বাংলাদেশ উপজেলা শাখা ত্রাণ বিতরণ।

রাজারহাট, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বুরো বাংলাদেশ রাজারহাট শাখার মাধ্যমে করোনা ভাইরাস জনিত খাদ্য সহায়তা কার্যক্রমে দরিদ্র ও নিম্ন আয়ের ৫০০ শত পরিবারের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। রাজারহাট আদর্শ মহিলা কলেজ মাঠে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অফিসার জনাব আকলিমা বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব কৃষ্ণ কমল সরকার বুরো বাংলাদেশ রাজারহাট থানা জেলা ও বিভাগীয় ত্রাণ কমিটির কর্মকর্তাগন।
জানাযায়, বুরো বাংলাদেশ ৫০,০০০ হাজার পরিবারের মাঝে ৬ কোটি টাকার খাদ্যসহায়তা কার্যক্রম প্রকল্প চলমান, এই প্রকল্পের সহায়তার আওতায় প্রতিটি পরিবারের জন্য- চাল-১০ কেজি, ডাল- ২ কেজি, তেল- ১ লিটার, আলু- ৫ কেজি, সাবান- ২ টি, ব্লিচিং পাউডার- ২৫০ গ্রাম, মাক্স- ২ টি, সর্বমোট ০৮ টি পণ্য বিতরণ করেন।




