রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপিত

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে।
সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বৈশাখকে বরণ করা হয়। জাতীয় সংগীত শেষে, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বর্ষবরণ র্যালি বের হয়ে রাজারহাট এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশুপার্কে গিয়ে শেষ হয়। পরবর্তীতে নাচ-গান ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, চেয়ারম্যান উপজেলা পরিষদ, রাজারহাট।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, মোঃ সোহেল রানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি, আশিকুর রহমান লিমন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি, এস এম বাবলু, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, অজয় কুমার সরকার,সভাপতি আওয়ামী যুবলীগ,চাকির পশার ইউনিয়ন। রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়,প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি দপ্তর সহ বিভিন্ন রাজনৈতিক দল,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিযোগী দের মাঝে পুরস্কার বিতরণ।




