Uncategorized

রাজারহাটে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয়

রাজারহাট ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : রমজানে বাজার স্থিতিশীল রাখতে ও বর্তমান নোভেল করোনা পরিস্থিতিতে রাজারহাটে মঙ্গলবার ন্যায্যমুল্যে পণ্যসামগ্রী বিক্রয় অব্যাহত রেখেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)। সদর বাজারের রেলগেট সংলগ্ন স্হানে এই কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃমাইদুল ইসলাম এবং টিসিবির রাজারহাট ডিলার মোঃ সাজু মিয়া। ডিলার সাজু মিয়া জানান-১। চিনি-৫০/- টাকা কেজি,২। সয়াবিন তেল-৮০/- টাকা লিটার,৩। মশুর ডাল-৫০/- টাকা কেজি,৪। ছোলা-৬০/- টাকা কেজি,৫। খেজুর-১২০/- টাকা কেজি দরে একজন একসাথে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন, ২ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা, ২৫০ গ্রাম খেজুর নিতে পারবেন। এই কার্যক্রম ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাজারহাট উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন। ডিলার সাজু মিয়া বলেন-নির্দিষ্ট সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতাগণ পণ্যসামগ্রী ক্রয় করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button