slider
রাজারহাটে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ কৃষকলীগ রাজারহাট উপজেলা শাখার আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সরকারি মীর ইসমাইল হোসেন ড়িগ্রী কলেজে মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, জেলা আওয়ামীলীগের সহ: সভাপতি মো: আকবর আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ রাজারহাট উপজেলা শাখার আহবায়ক আবু বক্কর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলার শাখার অংঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নৃত্ব বৃন্দ।




