slider
রাজারহাটে চালকের দক্ষতায় থেমে গেলো ট্রেন, রক্ষা পেল অটোরিকশা

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : আজ সকাল ১০:১২ মিনিটে ঢাকাগামী ৭৯৮/ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস হঠাৎ রাজারহাট হাসপাতাল রোড রেলগেটে(T15J) দাড়িয়ে ২মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।কারণ হিসেবে সেখানে একটি ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধভাবে রেললাইনের উপর দাঁড়িয়ে ছিলো। কুড়িগ্রাম এক্সপ্রেসের লোকো মাস্টার দুর থেকে দেখার পর ট্রেন দাড় করান। দ্রুতগামী ট্রেন হলে আজ আরেকটি নির্মমঘটনার সাক্ষী হত সারাদেশ।
এটি রাজারহাটের একটি গুরুত্বপূর্ণ রেলগেট যেটি দিয়ে দিনে শতশত মানুষ রাজারহাট স্বাস্থ্যকমপ্লেক্সে যাওয়া আসা করে। কিন্তু এই গেটে দীর্ঘদিন থেকে কোন গেটম্যান নাই। প্রায় ঘটে ছোট বড় দূর্ঘটনা
বেশকয়েকবার উদ্বর্তন কতৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোন সমাধান মেলে নি আশাকরি কতৃপক্ষ এই বিষয়টি দ্রুত আমলে নিবেন।




