slider

রাজারহাটে ইটভাটার ৬ লক্ষ টাকা জরিমানা

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন দুটি ইটভটার ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।সোমবার দুপুর ১২ঘটিকায় উপজেলার সদর ইউপির হরিশ্বর তালুক মৌজায় অবস্থিত ডিকে ব্রিকসকে নগদ ৫ লক্ষ টাকা জরিমানা করেন।

রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, সৈয়দ ফরহাদ হোসেন। অপরদিকে কিশামত পুনকর মৌজায় অবস্থিত এম এন আই ব্রিকসকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা, নূরে তাসনীম।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখা হতে জানা গেছে, রাজারহাট উপজেলায় অনুমোদনহীন অবস্থায় চালু রয়েছে আরও ছয়টি ইটভাটা।

অভিযানকালে উপস্থিত ছিলেন রাজারহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার জনাব, গোলাম মোস্তফা সহ তার টিম ও রাজারহাট থানার এ এস আই হাসান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button