রাজারহাটে আইন শৃঙ্খলা ব্যবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত
আশিকুর রহমান লিমন, (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ ১২ই মে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আইন শৃঙ্খলা ব্যবস্হাপনা কমিটির সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি মহিলা ভাইস চেয়ারম্যান মোছা : ইয়াসমিন বেগম ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুস কুদ্দুস উমর মজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবির আদিল বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো: আশিকুর রহমান লিমন ও সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন আরো উপস্থিত ছিলেন রাজারহাট প্রশাসনের দাপ্তরিক প্রধান গণ।
সভাপতি তার বক্তব্যে বলেন, রাজারহাট উপজেলায় মাদকের প্রভাব বেড়ে গেছে, একাধিক ইউনিয়নে বালু উত্তোলন ইচ্ছে। ইউনিয়ন চেয়ারম্যান দের উদেশ্য বলেন, গ্রাম আদালতের রেজুলেশন করতে হবে। কৃষি জমিতে বাড়ি ঘর নির্মাণ করতে হলে অনুমতি নিতে হবে ব্লিডিং কোড মেনে বাড়ি করতে হবে।




