slider

রাজারহাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ট্রাক্টর জব্দ

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটের অবৈধভাবে বালু উত্তোলনকালে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে বালু পরিবহনকারী SWARAJ-744 মডেলের ডালাসহ ট্রাক্টর জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চালকরা পালিয়ে যায়। গতকাল সোমবার সন্ধ্যা ৫ঃ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরে তাসনীমের নেতৃত্বে উপজেলার বিদ্যানন্দ ইউপির শোলাগাড়ী এলাকায় তিস্তা নদী তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ট্রলি জব্দ করে নিয়মিত আইনে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আলমগীর হোসেন আকন্দ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০/২২ জনকে আসামি করে দায়ের করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন রাজারহাট থানার এসআই শরীফ উদ্দিন শেখ, এ এস আই আবদুস সালামসহ সঙ্গীও ফোর্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button