Uncategorized

রাজাপুরে শিশু শিক্ষার্থী মো. রবিউলের মৃত্যু, আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মো.রবিউল(১১)’র মৃত্যু আত্মহত্যায় নয়, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তার বাবা অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কেওতা এলাকায় নিহত রবিউলের বাড়িতে গেলে তার বাবা মো. রুবেল হাওলাদার এ অভিযোগ করেন।
অভিযোগে মো.রুবেল জানান, তার শ্বশুর মো. হানিফ মিয়ার কোন ছেলে না থাকা তার স্ত্রীসহ তিন মেয়ের মধ্যে সমস্ত জায়গা জমি বন্টন করে দেন। সেই থেকেই রুবেলের চাচা শ্বশুর আব্দুল কুদ্দুস এর পরিবারের সাথে বিরোধ শুরু হয়। বিভিন্ন সময় হুমকিসহ তাদের মারধরও করতো কুদ্দুসের পরিবার। রবিউলই ছিল এই শ্বশুর পরিবারের একমাত্র ছেলে ভবিষ্যত ওয়ারিশ। রবিউলকে কুদ্দুসের পরিবারের লোকজনই পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা সাজাতে ছোট চারা আম গাছের সাথে ঝুলিয়ে রেখেছে বলেও রবিউলের বাবা দাবী করেন। যেই প্যান্টের বেল্ট গলায় দিয়ে ঝুলানো ছিল সেই বেল্টও রবিউলের নয়। ঝুলানো অবস্থায় রবিউলের পা সহ হাটু মাটিতে লাগানো ছিল। এটা কোন ভাবেই আত্মহত্যা হতে পারে না।
স্থানীয়রা জানায়, রবিউলের লাশ যেই ভাবে ছোট একটা গাছের সাথে পাওয়া গেছে এটা আত্মহত্যার মতো নয়, এটা অন্য কিছু। রবিউলের মৃত্যুর সঠিক কারন তদন্তের মাধ্যমে রের করারও দাবী জানায় স্থানীয়রা। উল্লেখ্য গত রবিবার রবিউলের বাড়ির পিছনে একটি ছোট প্রায় পাঁচ-ছয় ফুট উচ্চতার চারা আম গাছের সাথে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যার পা ও হাটু নিচে মাটির সাথে লাগানো ছিল। সেই অবস্থা থেকে রবিউলকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠায় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেন। রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button