রাজাপুরে বিধবার ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে সদ্য বিধাব নাসরিন’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামে বসত ঘরের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাস লাগানো অবস্থায় নিঃসন্তান বিধাব নাসরিনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাসরিন বেগম চাড়াখালী গ্রামের মৃত মামুন হোসেনের স্ত্রী। স্বামী মামুন হোসেন তিনমাস পূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরন করেন। তার বাবার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
এলাকাবাসী জানান, প্রতিবেশী শাহিন তালুকদারের ছেলে মাদকাসক্ত জাহিদ তালুকদার মৃত নাসরিন বেগমকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছে এবং তাকে নিয়ে এলাকায় কুরুচিúূর্ণ অপবাদ ছড়ালে নাসরিনের আত্মমর্যাদা ক্ষুন্ন হয়।
এরই রেষে এই আতœহত্যা ঘটেছে বলে এলাকাবাসীরা মন্তব্য করে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র জানান নাসরিন এর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।




