slider

রাজশাহীতে দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসেন, বাগমারা প্রতিনিধি : কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক গনমুক্তি পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

৩০ জানুয়ারি ২০২৩ (সোমবার) দুপুর ১২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে বর্ষপুর্তি পালন করেছে রাজশাহী বিভাগীয় কার্যালয়, রাজশাহী। বর্ষপুর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক গনমুক্তি পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম চপল। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলংকিত করেছেন স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী জেলা কমিটির সভাপতি আবু কাউসার মাখন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অন্যান্য গুনিজনরা।

আমন্ত্রিত অতিথিরা এই পত্রিকার সাফল্য কামনা করে স্মৃতিচারণ মুলক বক্তব্য রেখেছেন। বক্তব্যে তারা বলেন, আমরা জানি এই পত্রিকার সংবাদ গুলো খুবই বস্তুনিষ্ঠ হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল থাকায় অতিথিরা পত্রিকাটির প্রতি ধন্যবাদ প্রকাশ করেন এবং এর সঙ্গে জড়িত সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কলাকৌশলীদের শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শাসসুল ইসলাম, ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার ব্যুরো প্রধান শাহীন সাগর, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ব্যুরো প্রধান ফারুক আহমেদ, সিন্থি বিন্তি পত্রিকা এজেন্সির মালিক জামিউল করিম সুজন, সুমন, মিতা, সহ বরেন্দ্র প্রেস ক্লাবের অন্যান্য সদস্য, গণমুক্তি পত্রিকার উপজেলা পর্যায়ের প্রতিনিধিগণ এবং অন্যান্য পত্রিকার সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button