রাজবাড়ীতে স্বাস্থ্যকর্মীসহ ৩১ জনের দেহে করোনা শনাক্ত

গত ২৪ঘণ্টায় রাজবাড়ীতে সর্বোচ্চ ৩১ জন করোনায় আক্রান্ত হবার নিশ্চিত হয়েছে। সোমবার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম।
তিনি বলেন, নতুন ৩১ জনসহ রাজবাড়ীতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭জন। জেলার ৩টি হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ২৯জন ও হোম আইসোলেশনে চিকিৎসায় আছেন ৩৩৯জন।
তিনি আরো জানান, ওই দিন দুপুরে আইডিসিআর থেকে নতুন আক্রান্ত ৩১ জনের নামের তালিকা এসেছে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদরে ১৮ জন, বালিয়াকান্দিতে ৫ জন, পাংশায় ৪ জন ও কালুখালি উপজেলায় ৪ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত শুক্রবার ৭৬ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। ওই সব নমুনা পরীক্ষা করে সোমবার ৩১জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।




