Uncategorized

১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতলেন ওমর

রিও অলিম্পিকে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন জ্যামাইকান স্প্রিন্টার ওমর ম্যাকলিয়ড। ২২ বছর বয়সী এই জ্যামাইকান দূর্দান্ত পারফরমেন্স করে ১৩.০৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান দখল করেন। এর মাধ্যমে জ্যামাইকান স্প্রিন্টে আরেকজন প্রতিভার আগমনের জানান দিলেন ম্যকলিয়ড।
অলিম্পিকের এই ইভেন্টে এই প্রথমবারের মত ক্যারিবীয়ান স্প্রিন্টিং পাওয়ারহাউস থেকে কোন স্প্রিন্টার স্বর্ণ জেতার কৃতিত্ব দেখালেন।
১৩.১৭ সেকেন্ড সময় নিয়ে কিউবায় জন্মগ্রহণকারী স্প্যানিশ স্প্রিন্টার ওরলান্ডো ওরটেগা রৌপ্য ও ১৩.২৪ সেকেন্ড সময় নিয়ে ফ্রেঞ্চ স্প্রিন্টার দিমিত্রি বাসকো জিতেছেন ব্রোঞ্জ। এই ইভেন্টে ঐতিহ্যগত ভাবে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের পদক না পাওয়াটা ছিল অঘটন।
প্রতিযোগিতা শেষে ম্যাকলিয়ড স্বীকার করেছেন স্বদেশী দুই তারকা উসাইন বোল্ট ও শেলি-এ্যান ফ্রেসার-প্রাইসই তার আদর্শ। তাদের দেখেই তিনি অনুপ্রাণীত হয়েছেন। ‘তাদের দিকে তাকিয়ে দেখ, তারা ট্র্যাকে এসে পুরো বিষয়টা উপভোগ করে, নিজ দেশকে প্রতিনিধিত্ব করে এবং পদক জিতে ট্র্যাক থেকে বের হয়, আমিও তাদের দেখে ঠিক সেটাই করতে চেয়েছি। সত্যি বলতে কি বিষয়টা ছোঁয়াচে, তোমাকে শুধুমাত্র বুঝতে হবে এর অনুভূতিটা কি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায়না। আমি জানি না এই মুহূর্তে আমার মাথায় কি কাজ করছে।’ এভাবেই স্বর্ণ জয়ের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করেছেন ম্যাকলিয়ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button