sliderনারীশিরোনাম

রাজনৈতিক সংকটের শেষ মাশুল গুনতে হয় নারীদেরকে: সাইফুল হক

পতাকা ডেস্ক : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের শেষ মাশুল গুনতে হয় নারীদেরকে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দূর্যোগেও সবচেয়ে অসহায় আর নিরাপত্তাহীন থাকে নারী ও শিশুরা।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী সংহতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে “বিপন্ন দেশে বিপন্ন নারী ও মুক্তির লড়াই” শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে নারী অধিকার নিয়ে কবিতা ও সংগীত পরিবেশন করেন শ্রমজীবী নারী মৈত্রীর শিল্পীরা।

সাইফুল হক বলেন, দেশের সার্বিক বিপন্ন অবস্থা নারীদেরকেও নানাভাবে বিপন্ন করে তুলেছে। দেশে গুম, খুন, অপহরণ, গণগ্রেপ্তার, লক্ষ লক্ষ মানুষের ফেরারী জীবনের চরম ভুক্তভোগী হতে হয় পরিবারের নারী ও শিশুদের। লক্ষ লক্ষ শিশুদেরকে পিতা বা অভিভাবক ছাড়াই অনিশ্চিত জীবন নিয়ে বেড়ে উঠতে হয়।
তিনি বলেন, অবাধ ভোটের অধিকার না থাকায় নারীরা আরও ক্ষমতাহীন হয়েছে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারীর গুরুত্ব ও মর্যাদা আরো কমেছে।

আয়োজক সংগঠনের সভাপতি বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নারী নেত্রী রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, তিথি সুবর্না, বিউটি গোমেজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, সাইফুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button