
রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালে চীনের একটি প্রতিনিধিদল গেছে। চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলটি গতকাল রবিবার সকালে ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছালে চীনের রাষ্ট্রদূত হু-ইয়াঙ্কি তাদের স্বাগত জানান। এ সময় নেপালের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
রাজনৈতিক সংকট কাটানোর চেষ্টা করছেন নেতারা। পার্লামেন্ট ভেঙে দেয়ার এক সপ্তাহের মাথায় শনিবার অধিবেশনের দিন ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নতুন বছরের প্রথম দিনেই ওই অধিবেশন বসবে বলে জানান তিনি। নেপালে এক সপ্তাহের বেশি সময় ধরে চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী গত রোববার দেশটির পার্লামেন্ট ভেঙে দিলে রাজনৈতিক সংকটে পড়ে নেপাল।
নতুন বছরের প্রথম দিনেই এ অধিবেশন বসবে। চীনের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন ভাইস মিনিস্টার গৌ ইয়েঝু। গত রবিবার পার্লামেন্ট ভেঙে দিলে ক্ষমতাসীন দল নেপাল কমিউনিস্ট পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।




