sliderস্থানিয়

রাঙ্গামাটির বরকলে মহিলা দল কমিটি গঠন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি : বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন ভুষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ স্থানীয় দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

বক্তারা তাদের আলোচনা বক্তব্যে দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ ও সর্বস্তরের নেতাকর্মীর ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
নবগঠিত আংশিক কমিটি :
সভাপতি: জাহেরা বেগম
সিনিয়র সহ-সভাপতি: শেফালী বেগম
সাধারণ সম্পাদক: বিউটি বেগম
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: পারভিন বেগম
সাংগঠনিক সম্পাদক: কল্পনা চাকমা
সভা শেষে নবগঠিত মহিলা দল কমিটির নেত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বরকল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button