Uncategorized
রাঙ্গামাটির কুতুকছড়িতে বেইলী সেতু ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কুতুকছড়ি এলাকায় বেইলী সেতু ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে ট্রাকের চালক, হেলপার ও পাথরের মালিক পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা গেছেন। দূর্ঘটনার পর থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ১২ জানুয়ারী মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময় এই দূর্ঘটনা ঘটে। ট্রাক চট্টগ্রামের হাঠাজারী থেকে পাথর নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি যাচ্ছিলো। দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন সেনাবাহিনী পরে তাদের সাথে যোগদেয় ফায়ারসার্ভিস কর্মীরাও ১ ঘন্টা চেষ্টা করে মরদেহ উদ্ধার করে। দূর্ঘটনা স্থল পরিদর্শন করছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এবং সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা।




