slider

রাঙ্গামাটিতে টিসিবির পণ্য আবারো বিক্রয় শুরু

মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি প্রতিনিধি : প্রথম পর্যায়ে যারা ফ্যামিলি কার্ডে পণ্য পেয়েছে সে কার্ডের ভিত্তিতে আবারো টিসিবির পণ্য বিতরন করা হচ্ছে জানালেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক উদ্যোগ হিসেবে রাঙ্গামাটিতে মোট ৮৭হাজার ২শত ৪০টি পরিবারকে দেয়া হবে টিসিবির পণ্য। ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো স্বল্প মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। এতে করে এইসব নিম্ন আয়ের মানুষের পরিবারের মাঝে স্বচ্ছলতা ফিরে আসবে। টিসিবির পণ্যে জনপ্রতি ২ লিটার তেল. ১ কেজি চিনি, ২ কেজি ডাল বিক্রয় করা হয়।
পারিবারিক কার্ডধারীদের মাঝে রাঙ্গামাটিতে ন্যায্য মুল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম আবারো শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাঙ্গামাটি মগবান এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময়ে রাঙ্গামাটি জেলা সদর উপজেলার মগবান ইউনিয়নের ১হাজার ১শ ৩৭ জন কার্ডধারীর কাছে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে বলে জানানো হয়।
ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পেরে খুশি গ্রাহকরা একই সাথে পণ্য বিক্রী বাড়ানোর কথা বলছেন ক্রেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button