sliderস্থানিয়

রাঙামাটি বিএনপির পৌর ও জেলা নেতৃবৃন্দের ব্যাপক গণসংযোগ

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: কলেজ গেইট এলাকার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গঠনের লক্ষ্যে ৯নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ নির্বাচনী প্রস্তুতি সভা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।​ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি।​উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ,

সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন:​মোহাম্মদ মাহফুজ, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।​ মোহাম্মদ বাচ্চু মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,পৌর বিএনপি। ​শাহ আলম,সহ-সভাপতি,জেলা যুবদল। মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক, জেলা যুবদল। মোহাম্মদ নুরুন্নবী, আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।

​সভার সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতিতে ছিলেন স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ:​মোঃ মহসিন, সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি।​ মোঃ কিবর হোসেন, সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি।​ মোঃ খাদিমুল ইসলাম খাদেম, সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি।

সভায় পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি বলেন, তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের মাঠে থাকতে হবে।সভার পর নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও কুশলাদি বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।

এ সময় জেলা, পৌর এবং ৯নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button