slider

রাঙামাটি ছাত্রদলের ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

মোঃ হাবীব আজম,রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা ছাত্রদল কর্তৃক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় রাঙামাটির শহরের পাঁচটি কেন্দ্রে আগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এ জেলা ছাত্রদল এর সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক মানিক, আবু সুফিয়ান রেজা, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ন সম্পাদক আবুল কালাম ছগির, রাঙামাটি সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার।
রাঙামাটি সরকারী কলেজ এ কলেজ শাখার আহ্বায়ক আল আমিনের নেতৃত্বে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রাঙামাটি সরকারি মহিলা কলেজ এ পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাবেদ ইকবালের নেতৃত্বে পৌর কমিটির নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। শিক্ষা ঐক্য প্রগতির পতাকা তলে তাদের আহ্বান জানিয়েছি। আগামীদিনে ছাত্রদলের ছাত্রবান্ধব কর্মসূচী অব্যাহত থাকবে।
এছাড়া প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ও ক্যাম্পাসের পরিবেশ নিরাপদ রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button