sliderস্থানিয়

রাঙামাটিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সফর

মোঃ নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি: আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা সফরে আসেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সরকারি এ সফরের অংশ হিসেবে তিনি রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
সফরকালে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান সিভিল সার্জন ও রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা, আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে।
এসময় রাঙামাটি মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের সিনিয়র–জুনিয়র চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে মহাপরিচালককে বরণ করে নেন।

মহাপরিচালক ডা. নাজমুল হোসেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম ও অবকাঠামোগত অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে চিকিৎসাসেবার মান উন্নয়ন, চিকিৎসক-কর্মকর্তাদের কর্মপরিবেশ ও রোগীদের চিকিৎসাসেবায় সন্তুষ্টি বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

সফরকালে তিনি পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। ভবিষ্যতে রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে আরও আধুনিকীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের এ সফরকে ঘিরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button