slider
রাঙামাটিতে শহীদ শেখ কামাল-এর জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবী যুব সংগঠনদের চেক এবং চারা বিতরণ করেন।
এসময় রাঙমাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সহ রাঙামাটি জেলার সরকারি বিভিন্ন ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।




