Uncategorized

রাঙামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। অন্যান্যদের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিকরাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা,উপপরিদর্শক জসীম উদ্দিন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক শারমিন আক্তার সোমা,সাবেক কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,সাবেক কলেজ ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক
শেফায়েত আলী শুভ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button