slider

রাঙামাটিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল অদ্য বিকেল ৫.০০ টায় পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ এমদাদুল হক মানিক, খুরশিদুল আলম রাজু, মোঃ আবু সুফিয়ান রেজা,যুবদল সদর থানা শাখা শাখার সদস্য সচিব সাজ্জাত হোসেন রহিম, কলেজ শাখার সদস্য সচিব মোঃ অলী আহাদ, পৌর শাখার সদস্য সচিব জাবেদ ইকবাল, জেলা ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক মোঃ ওমর মোরশেদ প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, সাম্য, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বাতিকগ্রস্ত আওয়ামী নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে রাঙামাটি জেলা ছাত্রদল।
তারেক রহমান কে নিয়ে কোন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য ছাত্র সমাজ মেনে নিবে না, আজকে সারা বাংলাদেশে ছাত্রদল মান্নাফির বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ করছে, তার কুশপুত্তলিকা দাহ করছে।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, তারেক রহমান আমাদের আবেগ, আমাদের প্রাণ, উনাকে নিয়ে আগামীতে আর কোন ধৃষ্ঠতাপূর্ণ মন্তব্য করলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, আমরা রাজপথে এর কঠোর জবাব দিবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button